শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

ওয়াগনারের নিয়ন্ত্রণ নিতে চলেছে রাশিয়া

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। ছবি : সংগৃহীত
রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। ছবি : সংগৃহীত

কয়েক মাস ধরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ভাড়াটে সেনাদল ওয়াগনারের বিরোধ চলে আসছে। এ বিরোধের মধ্যেই সেনাদলটির প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নিতে চলেছে রাশিয়া।

গত শনিবার রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকভ জানান, ‘স্বেচ্ছাসেবক বাহিনীটিকে’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষর করতে বলা হবে। এ ঘোষণায় কোন বাহিনীর কথা বলা হয়েছে, তা স্পষ্ট না হলেও ওয়াগনারকে উদ্দেশ্য করেই এটা বলা হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

রুশ উপপ্রতিরক্ষামন্ত্রীর এ ঘোষণার একদিন পর রোববার ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি স্বাক্ষর করবে না তার বাহিনী।

ইউক্রেনে রাশিয়ার হয়ে রুশ বাহিনী সঙ্গে লড়াই করছে ওয়াগনার। ইউক্রেন যুদ্ধে বেশ ভালো ভূমিকাও পালন করছে বেসরকারি এ বাহিনী। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইউক্রেনে ওয়াগনারের প্রায় ৫০ হাজার যোদ্ধা যুদ্ধ করছেন। শুধু ইউক্রেনই নয়, বিশ্বজুড়ে রাশিয়ার রাষ্ট্রীয় শক্তির হাতিয়ার হয়ে উঠেছে এ সেনাদল।

কিন্তু কয়েক মাস ধরে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েন প্রিগোজি। এই দুজনের অযোগ্যতা এবং ইউক্রেনের বিরুদ্ধে ওয়াগনারকে কম অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছেন তিনি।

প্রিগোজি বলেন, ওয়াগনার শোইগুর সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষর করবে না। তিনি সামরিক বাহিনী ঠিকঠাক মতো পরিচালনা করতে পারেন না।

ওয়াগনার রুশ সেনাদের সঙ্গে ভালোভাবে সমন্বয় করে কাজ করছে উল্লেখ করে প্রিগোজি বলেন, প্রতিরক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট করতে হলে এ বাহিনীর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হবে।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনে যুদ্ধরত রুশ ইউনিটগুলোর কার্যকারিতা বাড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১ জুলাইয়ের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X