কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১২:২৭ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন অবমাননা ঠেকাতে আইনি পথ খুঁজছে ডেনমার্ক

গত সপ্তাহে সুইডেনে ইরাকের দূতাবাসের বাইরে পবিত্র কোরআন অবমাননা করেন দুই উগ্র ডানপন্থি কর্মী। ছবি : সংগৃহীত
গত সপ্তাহে সুইডেনে ইরাকের দূতাবাসের বাইরে পবিত্র কোরআন অবমাননা করেন দুই উগ্র ডানপন্থি কর্মী। ছবি : সংগৃহীত

নিরাপত্তা ও কূটনৈতিক উদ্বেগের কারণে কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ অবমাননা করার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ডেনমার্ক। খবর বিবিসির।

আরও পড়ুন : লেবাননে ফিলিস্তিনি শিবিরে সংঘর্ষ, ফাতাহ কমান্ডারসহ নিহত ৬

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের বিক্ষোভ চরমপন্থিদের উপকার করে এবং নিরাপত্তা হুমকির সৃষ্টি করে। এদিকে সুইডেনের প্রধানমন্ত্রীও বলেছেন, সেখানেও একই ধরনের আইনি প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন ও ডেনমার্ক সাম্প্রতিক সময়ে বেশ চাপের মুখে পড়েছে। কর্তৃপক্ষ একাধিক বিতর্কিত বিক্ষোভের অনুমতি দেওয়ার পরে যেখানে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন অবমাননা করা হয়েছিল। বেশ কয়েকটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনাও সৃষ্টি হয়েছিল দেশ দুটির।

আরও পড়ুন : ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত ৪

এক বিবৃতিতে ডেনমার্ক জানায়, এই বিক্ষোভ ডেনমার্কের আন্তর্জাতিক খ্যাতির ওপর প্রভাব ফেলেছে। ধর্মীয় গ্রন্থ অবমাননা সরকারের পূর্বের নিন্দার পুনরাবৃত্তি করে। এই বিক্ষোভের মাধ্যমে ডেনমার্ককে এমন একটি দেশ হিসেবে দেখানো হচ্ছে যে, ডেনমার্ক অন্যান্য দেশের সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যের অবমাননায় সহায়তা করছে।

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, আমরা ইতোমধ্যে আইনি পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করেছি। জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে সুইডিশদের নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে।

গত জুন মাসে সুইডেনে বসবাসকারী একজন ইরাকি খ্রিস্টান উদ্বাস্তু স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ধর্মীয় পাঠ্যের একটি অনুলিপি পুড়িয়ে দেয়। এরপর ওই ব্যক্তিকে গত সপ্তাহে দ্বিতীয়বারের মতো কোরআন অবমাননা করার অনুমতি দেওয়া হয়, যার ফলে সুইডেন বাগদাদ থেকে তার দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে দুজন ডেনমার্কের উগ্র ডানপন্থি কর্মী কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের বাইরে পবিত্র কোরআন অবমাননা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X