কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তরুণীকে হত্যার ঘটনায় ক্ষেপলেন এরদোয়ান, নিন্দা জানাল যুক্তরাষ্ট্রও

নিহত তরুণী ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : সংগৃহীত
নিহত তরুণী ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আয়েশেনুর এগজি এয়গি নামে এক তরুণী নিহত হওয়ার ঘটনায় তোলপাড় পড়ে গেছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। ঘটনার নিন্দা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ইসরায়েলের শুক্রবারের বর্বর হামলার নিন্দা জানাই, যা পশ্চিমতীরে একটি মার্কিন-তুর্কি দ্বৈত নাগরিকের মৃত্যু ঘটিয়েছে।

এরদোয়ান আরও লেখেন, পশ্চিমতীরে ইসরায়েলি দখলদারের বিরুদ্ধে একটি মিছিলের ওপর তাদের বর্বর হস্তক্ষেপের নিন্দা করছি। হামলায় প্রাণ হারানো আন্দোলনকারী আইসেনূর আমাদের নাগরিক, তার আত্মার শান্তি কামনা করছি।

মর্মান্তিক এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও। এর জন্য ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলকে সরাসরি দোষারোপ না করলেও সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, ওয়াশিংটন জরুরিভিত্তিতে ওই তরুণীর মৃত্যুর ঘটনার তথ্য সংগ্রহ করছে।

তুরস্কে জন্ম হলেও আয়েশেনুর বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ২৬ বছর বয়সী আয়েশেনুর নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে সাপ্তাহিক প্রতিবাদে অংশ নিয়েছিলেন। ফিলিস্তিনপন্থি ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়ে প্রাণ হারালেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১০

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১১

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১২

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৬

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৭

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৮

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৯

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

২০
X