কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের মতো একই পরিণতি হতে পারে মিত্র দেশের রাষ্ট্রপ্রধানের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ। ছবি : সংগৃহীত

বয়সের ভারে নুয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্বিতীয় বার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চাইলেও দলের চাপে সরে যেতে হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের ইউরোপীয় এক মিত্র দেশের রাষ্ট্রপ্রধানেরও বাইডেনের মতো ভাগ্য বরণ করতে হতে পারে।

রোববার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ। দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে এটিই তার শেষ অধিবেশন হতে পারে। কেননা আঞ্চলিক নির্বাচনেই সোলজের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে।

চলতি সপ্তাহে ওই নির্বাচনে হারলেই রাজনীতির দৃশ্যপট থেকে হারিয়ে যেতে পারেন সোলজ। তাই আগামী বছরের জাতীয় নির্বাচনে জয়ী হতে সোলজের জায়গা অন্য কাউকে প্রার্থী করতে পারে তার দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি-এসপিডি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পলিটিকো।

সাম্প্রতিক বেশ কয়েকটি নির্বাচনে চরম-ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি-এএফডি’র কাছে ধরাশায়ী হয়েছে এসপিডি। এখন নিজেদের শক্ত অবস্থান ব্রান্ডেনবার্গে এই আঞ্চলিক নির্বাচনে হারলে, তা এসপিডির জন্য নির্বাচনী ব্যর্থতা হবে।

এসপিডির কয়েকজন শীর্ষ নেতা বলছেন, ব্রান্ডেনবার্গে হেরে গেলে ক্ষমতাসীন জোট সরকারের পতন ঘটতে পারে। সেক্ষেত্রে ভাগ্য খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের। জোট সরকারের ভেতর সোলজ যতটাই অজনপ্রিয় পিস্টোরিয়াস ততটাই জনপ্রিয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X