কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার যুদ্ধবিমানের ধাওয়ায় পালাল মার্কিন ড্রোন

যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

কৃষ্ণ সাগরে রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন রোধে যুদ্ধবিমান পাঠালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন পালিয়ে যায় বলে দাবি করেছে মস্কো। গতকাল শনিবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘রাশিয়ার যুদ্ধজাহাজ এসইউ-৩০ যাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের রিপার এমকিউ-৯ রুশ সীমান্ত থেকে ইউটার্ন নেয়। ড্রোনটি মার্কিন বিমানবাহিনীর। অভিযান শেষে রুশ যুদ্ধবিমানটি নিরাপদে বিমানঘাঁটিতে ফিরে এসেছে।’

সম্প্রতি কৃষ্ণ সাগর ও বাল্টিক সাগরে রাশিয়ান ও পশ্চিমা যুদ্ধবিমানের মধ্যে এ ধরনের ঘটনা বহুগুণ বেড়েছে। গত মার্চে কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধবিমানের তৎপরতায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি নজরদারি ড্রোন বিধ্বস্ত হলে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুন : কৃষ্ণসাগরে রাশিয়ার তেলের ট্যাংকারে ইউক্রেনের ড্রোন হামলা

এ ছাড়া মে মাসে মস্কো দাবি করে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি পৃথক ঘটনায় বাল্টিক সাগরের আকাশসীমায় তারা চারটি মার্কিন কৌশলগত বোমারু বিমানকে বাধা দিয়েছে। এ ছাড়া ফরাসি, জার্মান, পোলিশ ও ব্রিটিশ বিমানকে বাধা দেওয়ার কথাও জানিয়েছে রাশিয়া।

এদিকে গত মাসে শস্যচুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ার পর কৃষ্ণসাগর ও আশপাশের বন্দরে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটে চলেছে। ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া-ইউক্রেনের মাঝে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। এ চুক্তির আওতায় ইউক্রেন এতদিন কৃষ্ণসাগর দিয়ে বিনা বাধায় শস্য রপ্তানি করে আসছিল। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১৭ জুলাই এ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া।

সবশেষ গত শুক্রবার (৪ আগস্ট) রাতে কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি তেলের ট্যাংকারে নৌ-ড্রোনের মাধ্যমে হামলা চালায় ইউক্রেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের এই হামলার সময় রুশ নৌযানে ১১ জন নাবিক ছিলেন। তারা কেউ হতাহত হয়নি। তবে হামলায় নৌযানের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X