কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বছরের শুরুতেই রাশিয়ায় ক্যানসার ভ্যাকসিনের প্রয়োগ শুরু

এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধি এবং মেটাস্টেস (ক্যানসারের ছড়ানো) রোধ করতে সাহায্য করে। ছবি : সংগৃহীত
এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধি এবং মেটাস্টেস (ক্যানসারের ছড়ানো) রোধ করতে সাহায্য করে। ছবি : সংগৃহীত

নতুন বছরের শুরুতেই রাশিয়ায় ক্যানসারের জন্য একটি নতুন ভ্যাকসিনের প্রয়োগ শুরু হচ্ছে। রাশিয়া আগে জানিয়েছিল, তারা ক্যানসারের একটি টিকা তৈরি করছে, যা কয়েকটি গবেষণা কেন্দ্রের সহযোগিতায় উন্নত করা হচ্ছে। দেশটির বিজ্ঞানীরা আশা করছেন, ২০২৫ সালের মধ্যে এই ভ্যাকসিনটি রোগীদের জন্য ব্যবহারের উপযোগী হবে।

রাশিয়ার গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, আগামী বছরে হার্টসেন অনকোলজিকাল রিসার্চ ইনস্টিটিউট ও ব্লোখিন ক্যানসার সেন্টারে সীমিত পরিসরে ভ্যাকসিনটির প্রয়োগ শুরু হবে। পরীক্ষায় দেখা গেছে, এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধি এবং মেটাস্টেস (ক্যানসারের ছড়ানো) রোধ করতে সাহায্য করে।

তবে, ক্যানসারের কোনো ধরনের চিকিৎসায় এই ভ্যাকসিন কার্যকর হবে এবং এর কার্যকারিতা কতটা, তা এখনো পরিষ্কার নয়। রাশিয়ার বিজ্ঞানীরা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে ভ্যাকসিন তৈরি করছেন, যা কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে ব্যবহৃত হয়েছিল। এই প্রযুক্তি শরীরে একটি প্রোটিন তৈরি করে, যা ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে সাহায্য করবে।

রাশিয়ার গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে দ্রুত ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন। নতুন ভ্যাকসিনটি তৈরিতে গাণিতিক ভাষা এবং কম্পিউটিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যা এখন অর্ধ ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে।

এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সরকার একটি জার্মান বায়োটেকনোলজি কোম্পানির সঙ্গে ক্যানসারের চিকিৎসার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ ছাড়া ওষুধ কোম্পানি মডার্না এবং মার্ক অ্যান্ড কোম্পানি বর্তমানে ত্বকের ক্যানসারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে।

বাজারে ইতোমধ্যেই এমন ভ্যাকসিন রয়েছে যা ক্যানসার প্রতিরোধের কাজ করে, যেমন হিউম্যান প্যাপিলোমাভাইরাস-এর বিরুদ্ধে লড়াই করা ভ্যাকসিন, যা সার্ভিকাল ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

সূত্র : রাশিয়ান টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১০

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১১

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১২

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৩

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৪

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৫

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৭

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৯

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

২০
X