কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৩:০১ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ থামাতে প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ক্ষমতায় বসার পরও ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইলকি জানান, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধ বন্ধ করার অনুরোধ করবেন।

উইলকি বলেন, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ফোন করবেন। যদি পুতিন ট্রাম্পের যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া না দেন, তাহলে যুক্তরাষ্ট্র তার জ্বালানি শক্তি ব্যবহার করবে। যুক্তরাষ্ট্র ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবে। এতে বৈশ্বিক তেলের বাজারে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণে তেলের দাম কমে যাবে, যা রাশিয়ার অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না করে ভ্লাদিমির পুতিন ‘রাশিয়াকে ধ্বংস’ করছেন। তিনি বলেন, পুতিনকে একটি চুক্তি করতে হবে... আমি মনে করি রাশিয়া বড় বিপদে পড়তে যাচ্ছে। বেশিরভাগ মানুষ ভাবত যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে, আর এখন তো তিন বছর হয়ে গেছে। ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে তিনি পুতিনের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন।

ট্রাম্প ক্ষমতায় আসার পর মাত্র ২৪ ঘণ্টায় এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিলেন। নির্বাচনে জয়লাভের পর, ট্রাম্প এই যুদ্ধ বন্ধে একজন প্রতিনিধিকেও নিয়োগ করেছেন। যদিও বিশ্লেষকদের মতে, মস্কো ও কিয়েভের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে সময় লাগবে। তথ্য : বিবিসি, গার্ডিয়ান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১০

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১১

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১২

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৩

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৪

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৫

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৬

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৮

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৯

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

২০
X