কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকি, প্রতিক্রিয়া জানাল রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে আলোচনার জন্য কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

শুক্রবার (২৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, আমরা এতে বিশেষ কিছু দেখছি না। এর আগে ট্রাম্প ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে আলোচনার চাপ দিয়ে দেশটির ওপর উচ্চ কর, ট্যারিফ এবং নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন।

ট্রাম্প নিষেধাজ্ঞার কথা বললেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জন্য ইতোমধ্যেই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে। ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনকে সমর্থন করার জন্য আরও পদক্ষেপ নেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প বলেন, তিনি যদি প্রেসিডেন্ট হন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এর জন্য, তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ অন্তত ২০ বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবেই জয়ী হবে না। শুধু পশ্চিমা দেশগুলোর অর্থ ও সম্পদ নষ্ট হবে।

এ ছাড়া গত ডিসেম্বরে তিনি ইউক্রেন ও রাশিয়ার নেতাদের দ্রুত যুদ্ধবিরতির জন্য সম্মতিতে পৌঁছানোর আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করে এই পাগলামি বন্ধ করতে রাজি হবে।’ এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১০

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১১

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১২

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৪

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৫

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৬

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৭

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৮

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৯

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

২০
X