কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৭:৫৫ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
জরিপ

স্ত্রী থেকে দূরে থাকতেই অফিসকে প্রাধান্য দেন পুরুষরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্ত্রী কিংবা পরিবার থেকে দূরে থাকতে অনেক পুরুষ সশরীরে অফিস করাকে প্রাধান্য দিয়ে থাকেন বলে এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ওই জরিপে বলা হয়েছে, পরিবারকে এড়ানোর জন্য যারা অফিসে যাওয়ার অপশনটিকে বেছে নিয়েছেন তাদের মধ্যে নারীর তুলনায় পুরুষের সংখ্যা দ্বিগুণ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জরিপের বিষয়টি জানানো হয়েছে।

নারী ও পুরুষের অফিসের যাওয়ার প্রবণতা ও কারণ নিয়ে জরিপটি পরিচালনা করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘রানওয়ে ইস্ট’।

জরিপে সমসংখ্যক নারী-পুরুষের মধ্যে অফিসে যাওয়ার কারণ হিসেবে ‘পরিবারের কাছ থেকে দূরে থাকা’র অপশনটি বেছে নিয়েছিলেন প্রায় এক-চতুর্থাংশ মানুষ। যার মধ্যে নারীর চেয়ে পুরুষের সংখ্যা ছিল দ্বিগুণ।

অন্যান্য অপশনের মধ্যে অফিস থেকে ব্যক্তিগত কাজের উদ্দেশে স্টেশনারি সংগ্রহ করার মতো বিষয়টিকেও বেছে নিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক পুরুষ। এ ছাড়া অফিসে আড্ডাবাজির মতো বিষয়গুলোও নারীর তুলনায় পুরুষকে বেশি আকৃষ্ট করে। অফিসে গেলে নতুন মানুষদের সঙ্গে পরিচয় এবং পরিচিতদের সঙ্গে দেখা হওয়ার অপশনটিকে নারীর তুলনায় পুরুষেরা দ্বিগুণ হারে বেছে নিয়েছেন।

জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে অন্তত একজন অফিসে যাওয়ার কারণ হিসেবে ভালো কফি পান করতে পারার অপশনটিকে বেছে নিয়েছেন।

রানওয়ে ইস্টের প্রধান নির্বাহী নাতাশা গুয়েরা বলেন, ‘যেসব মানুষ অফিসে যেতে চায় না—আসলে তারা যাতায়াতের বিষয়টি পছন্দ করেন না এবং কাজের জন্য একটি ডেস্কের চেয়েও বেশি কিছু চান তারা।’

রানওয়ে ইস্টের জরিপটি অন্যান্য কয়েকটি গবেষণা প্রতিবেদনেরও সঙ্গে মিলেছে। এর মধ্যে গত জুনে প্রকাশিত মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের প্রতিবেদনে দেখা গেছে, করোনা মহামারির পর পুরুষেরা নারীদের তুলনায় অনেক বেশি হারে অফিসে ফিরেছেন। নারীরা গৃহস্থালির কাজগুলোতে সময় দেওয়ার বিষয়টিকে বেশি হারে বেছে নিয়েছেন।

এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক ‘অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস’-এর (ওএনএস) এক প্রতিবেদনে দেখা গেছে, বাড়িতে থেকে বা হোম অফিস করার বিষয়টি পছন্দ করা কর্মীদের মধ্যে পুরুষের তুলনায় নারী সংখ্যা অনেক বেশি। তারা মনে করেন, হোম অফিস করলে কাজ শেষ করার জন্য বাড়তি সময় পাওয়া যায় এবং ভুল-ভ্রান্তিও কম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১০

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১২

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৫

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৬

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৭

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৯

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

২০
X