কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইইউর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর ওপর কড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এসব দেশের ওয়াইন-শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সংবাদমাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে ইউরোপ। এর জবাবে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি ইউরোপের দেশগুলোর ওয়াইন-শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প বলেন, অবিলম্বে এই শুল্ক প্রত্যাহার না করা হলে যুক্তরাষ্ট্র শিগগির ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আসা সব ধরনের অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ বর্ধিত শুল্ক কার্যকর করেছেন। এর পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের কমিশন এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ দশমিক ৮ বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে কানাডা। দেশটির এক কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X