কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০১:২২ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের হামলায় রাশিয়ার ৩ সাংবাদিক নিহত

ইউক্রেনের হামলায় রাশিয়ার ৩ সাংবাদিক নিহত
আর্টিলারি হামলায় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ইউক্রেনের হামলায় রাশিয়ার তিন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ওই ঘটনায় সাংবাদিক ছাড়াও আরও তিনজন নিহত হন। তাদের পরিচয় জানা যায়নি। রুশ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সোমবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের কামান হামলায় তিন সাংবাদিকসহ ছয়জন নিহত হয়েছেন।

রাশিয়ান তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, দৈনিক ইজভেস্তিয়ার সংবাদপত্রের সংবাদদাতা আলেকজান্ডার ফেদোরচাক এবং জভেজদা টিভি চ্যানেলের দুই কর্মচারী নিহত হয়েছেন। তাদের একজন ক্যামেরাম্যান আন্দ্রে পানভ এবং অপরজন ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি এই হামলায় নিহত হয়েছেন।

কমিটি আরও জানিয়েছে, ঘটনার পর তারা একটি ফৌজদারি মামলা দায়ের করেছে। এ ব্যাপারটি এত সহজে বিচারহীন ছেড়ে দেবে না রাশিয়া।

এদিকে একই ঘটনায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের একজন সংবাদদাতা মিখাইল স্কুরাটোভ এবং এক কিশোর আহত হয়েছেন। তাদের শরীরে গুলি লেগেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউক্রেনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওসেক) এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) কাছ থেকে প্রতিক্রিয়া দাবি করেছেন। সংস্থাটি শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করে, যার লক্ষ্য শান্তি ও টেকসই উন্নয়ন গড়ে তোলা, ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করা। মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া সাংবাদিক নিহতের ঘটনায় সংস্থা দুটির কার্যক্রম পদক্ষেপ কামনা করে।

পৃথক বিবৃতিতে এই ঘটনার বিষয়ে মন্তব্য করে জাতিসংঘ মহাসচিবের কার্যালয় জানিয়েছে, জাতিসংঘ সাংবাদিক হত্যার বিরোধিতা করে এবং এই ধরনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায়।

প্রসঙ্গত, গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে একজন আলজাজিরার সাংবাদিক। সোমবার উত্তর গাজায় আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়ি লক্ষ্যবস্তু করে আঘাত হানে ইসরায়েলি সেনারা।

এর আগে একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডে-তে কর্মরত সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন।

আবু আযজুম বলেন, মনসুর তার বাড়িতে স্ত্রী এবং ছেলের সাথে ছিলেন। সেখানে হামলা করে তাকে হত্যা করা হয়। এ আক্রমণটিও কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করা হয়েছিল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১০

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১১

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৩

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৪

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৫

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৬

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৮

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৯

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

২০
X