কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০২:৩০ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মদ নষ্টে কোটি কোটি টাকা ব্যয় করবে ফ্রান্স

শুধু ফ্রান্স নয়, ইউরোপের অনেক দেশেই মদের চাহিদা কমছে। ছবি : সংগৃহীত
শুধু ফ্রান্স নয়, ইউরোপের অনেক দেশেই মদের চাহিদা কমছে। ছবি : সংগৃহীত

উদ্বৃত্ত মদ নষ্ট করতে ২০ কোটি ইউরো বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে ফ্রান্স। জীবনযাত্রার ব্যয় বেড়ে দেশে মদের চাহিদা কমে যাওয়ায় ব্যবসায়ীদের লোকসানের হাত থেকে বাঁচাতেই এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার।

আজ শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হ্যান্ড স্যানিটাইজার, পরিষ্কার করার পণ্যসামগ্রী ও পারফিউমের মতো পণ্যগুলোতে ব্যবহারের জন্য বিক্রি করা অ্যালকোহলসহ অতিরিক্ত মজুত কিনে নিতে এই ২০ কোটি ইউরোর বেশিরভাগ ব্যয় হবে। ওয়াইনের উৎপাদন হ্রাসে উৎপাদকদের ওলিভসের মতো অন্যান্য পণ্য উৎপাদনে উৎসাহিত করতেও অর্থ ব্যয় হবে।

ফরাসি কৃষিমন্ত্রী মার্ক ফেসনিউ বলেন, মদের দরপতন রোধে এ ব্যবস্থা নিয়েছে সরকার। যাতে করে মদ ব্যবসায়ীরা আয় করার একটি উৎস বের করতে পারেন।

তবে তিনি এ-ও বলেন, সরকারি প্রণোদনা সত্ত্বেও মদ ব্যবসায়ীদের ভবিষ্যৎ বিবেচনা করেই কাজ করতে হবে। ভোক্তাদের আচরণ পরিবর্তন সম্পর্কে নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে। আর সে অনুযায়ী তাদের মানিয়ে নিতে হবে।

শুধু ফ্রান্স নয়, ইউরোপের অনেক দেশেই মদের চাহিদা কমছে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ইতালিতে ৭ শতাংশ, স্পেনে ১০ শতাংশ, ফ্রান্সে ১৫ শতাংশ, জার্মানিতে ২২ শতাংশ ও পর্তুগালে ৩৪ শতাংশ মদের ব্যবহার কমেছে। তবে এ সময়ে সমগ্র ইউরোপে মদের চাহিদা ৪ শতাংশ বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X