মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রিগোজিনের মৃত্যু নিয়ে এবার নতুন তথ্য দিল রাশিয়া

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহন করা বিমানটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভূপাতিত করা হয়েছে কিনা, তা রুশ তদন্ত কর্মকর্তারা বিচার-বিশ্লেষণ করে দেখছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বিমান দুর্ঘটনার সাত দিন পর আজ বুধবার (৩০ আগস্ট) প্রথমবারের মতো প্রিগোজিন হত্যার শিকার হয়ে থাকতে পারে বলে কোনো রাখঢাক ছাড়াই স্বীকার করল রাশিয়া। খবর রয়টার্সের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ ঘটনার বিভিন্ন দিকই বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। রাখঢাক ছাড়া বলতে গেলে ইচ্ছাকৃত এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে কিনা, তা বিবেচনায় নেওয়া হয়েছে।

গত বুধবার (২৩ আগস্ট) মস্কোর টিভের অঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিধ্বস্ত বিমানে প্রিগোজিনও ছিলেন। বিমান বিধ্বস্ত হয়ে প্রিগোজিনের মৃত্যু নিয়ে প্রথমে ধোঁয়াশা সৃষ্টি হলেও রুশ তদন্ত দল জানিয়েছে, এই দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

তবে প্রিগোজিনের মৃত্যু বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও ঠিক কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। যদিও দুর্ঘটনাস্থলের বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের পরপরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে বলেও জানান তারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ছিলেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ওয়াগনার সেনারা। এমনকি ইউক্রেনের বাখমুত শহর দখলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ওয়াগনার বাহিনী।

তবে রুশ সামরিক নেতাদের প্রতি অসন্তোষ থেকে গত ২৩ জুন বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। যদিও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সেই বিদ্রোহ থেকে সরে আসেন তিনি। এ বিদ্রোহের পর পুতিনের চক্ষুশূলে পরিণত হন প্রিগোজিন। এ বিদ্রোহের দুই মাস পর গত বুধবার মস্কোয় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন প্রিগোজিন।

এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট পুতিনের হাত থাকতে পারে বলেও অভিযোগ তুলেছে পশ্চিমারা। যদিও তারা এ দাবির বিষয়ে কোনো তথ্য-প্রমাণ হাজির করতে পারেননি।

এ ঘটনার পরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রিগোজিনের মৃত্যুতে তিনি বিস্মিত হননি। রাশিয়ায় খুব বেশি ঘটনা ঘটে না, যেখানে পুতিনের হাত নেই। তবে পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X