কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পুতিন-এরদোয়ানের বৈঠকের তারিখ জানাল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাদের এই বৈঠক কৃষ্ণসাগরের তীরবর্তী রুশ শহর সোচিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

পেসকভ বলেন, এটা সত্য যে সোমবার তাদের আলোচনা হবে। তারা দুপুরের দিকে সোচিতে থাকবেন।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার কৃষ্ণসাগর শস্যচুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর এবারই প্রথমবারের মতো বৈঠকে মিলিত হবে পুতিন ও এরদোয়ান।

২০২২ সালের জুলাইয়ে রাশিয়া-ইউক্রেনের মাঝে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। এ চুক্তির আওতায় কৃষ্ণসাগর দিয়ে বিনা বাধায় এতদিন খাদ্যশস্য রপ্তানি করে আসছিল ইউক্রেন। তবে দাবি-দাওয়া পূরণ না হওয়ায় গত ১৭ জুলাই এ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। মস্কোর দাবি, পশ্চিমাদের দেওয়া শস্য ও সার রপ্তানিতে বিধিনিষেধ তুলে নিলেই এই করিডোর পুনরায় চালু করা হবে।

গত সোমবার তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির মুখপাত্র ওমর কেলিক জানান, কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তি পুনর্বহাল নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে শিগগির রাশিয়া সফরে যাবেন এরদোয়ান।

তিনি বলেন, এরদোয়ান শিগগির রাশিয়ার কৃষ্ণসাগরের রিসোর্ট সোচি পরিদর্শনে যাবেন। এই সফরের পর স্থগিত হয়ে যাওয়া শস্যচুক্তি নতুন পর্যায়ে পৌঁছাতে পারে।

এর আগে ব্লুমবার্গ জানিয়েছিল, জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যাওয়ার আগে ৮ সেপ্টেম্বর রুশ নেতার সঙ্গে দেখা করতে পারেন এরদোয়ান। গত শুক্রবার ক্রেমলিন দুই নেতার আলোচনা হতে যাচ্ছে জানালেও, সময় ও বৈঠকের স্থান নিয়ে কিছু জানায়নি।

সোচি বৈঠকের আগে গত বছরের ১৩ অক্টোবর আস্তানায় সশরীরে বৈঠক করেছিলেন পুতিন-এরদোয়ান। তার আগে ২০২২ সালের ৫ আগস্ট সোচিতে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট। শুধু পুতিন নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সমান সুসম্পর্ক রয়েছে এরদোয়ানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X