মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো স্থানে হামলায় সক্ষম ‘সারমত ক্ষেপণাস্ত্র’ মোতায়েন রাশিয়ার

সারমত ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
সারমত ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ইউক্রেনের পর এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া। দেশটি এবার ‘সারমত’ নামের অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। ফলে শত্রুরা তাদের হুমকি দেওয়ার আগে ‘দুইবার চিন্তা’ করবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (২ সেপ্টেম্বর) রুশ বার্তা সংস্থার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইয়ুরি বোরিসভ বলেন, যুদ্ধকালীন দায়িত্বে সারমত নামের অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এ ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য সতর্কাবস্থায় রাখা হয়েছে।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, আরএস-২৮ সারমাত ক্ষেপণাস্ত্র ১০ টন পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর ১৮ হাজার কিলোমিটারের যে কোনো শত্রুঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত হানা সম্ভব।

গতকাল ৭০০ কিলোমিটার দূরের শত্রুঘাঁটিতে আঘাত হানতে সক্ষম এমন নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এ ঘোষণার পরপরই সারমত ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানাল মস্কো।

রুশ কর্মকর্তারা বলছেন, সারমত ক্ষেপণাস্ত্রগুলো ভূমি, সমুদ্র কিংবা আকাশ—সব স্থান থেকেই উৎক্ষেপণ করা যায়। এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১৫টি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। যদিও যুক্তরাষ্ট্র বলছে, ১০টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই সারমত ক্ষেপণাস্ত্রের কথা বলে আসছেন পুতিন। তার দাবি, এসব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন, বিদেশি হুমকির হাত থেকে রাশিয়াকে রক্ষা করবে সারমত। যারা রাশিয়াকে হুমকি ‍দিয়ে বারবার আক্রমণাত্মক কথা বলে আসছে, তাদের দুবার ভাবতে বাধ্য করবে এসব ক্ষেপণাস্ত্র।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে পুতিন বলেন, রাশিয়ায় শিগগিরই এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। সর্বশেষ গতকাল এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানাল রাশিয়া।

এর আগে গত বছরের এপ্রিলে দেশের প্লেসেটস্ক অঞ্চলে সারমত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল রাশিয়া। ওই সময় ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার সুদূর পূর্ব অঞ্চলের কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X