কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অধিকৃত অঞ্চল পুনর্গঠনে ২০ বিলিয়ন ডলার সহায়তা রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্স
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্স

ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলো পুনর্গঠনে ২০ বিলিয়ন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে রাশিয়া। অঞ্চলগুলো পুনর্গঠনে ফেডারেল সরকারের বাজেট থেকে এ সহায়তা দেওয়া হবে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অধিকৃত অঞ্চলে এ সহায়তার ঘোষণা দিয়েছেন। আগামী আড়াই বছরে এ সহায়তা দেওয়া হবে।

কয়েকদিন আগে রাশিয়ার বিচ্ছিন্ন অঞ্চল ওসেটিয়া ও আবখাজিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি আই ফেক্টি পত্রিকায় প্রকাশিত একটি কলামে লিখেন, রাশিয়ার সাথে ওসেটিয়া ও আবখাজিয়ার যুক্ত হওয়ার ধারণাটি এখনো বেশ জনপ্রিয়।

রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের শুরু থেকে অন্যতম ধুরন্ধর এ রাজনীতিবিদ বলেন, সম্ভাব্য ভালো কোনো কারণ থাকলে এটি বাস্তবায়িত হতেই পারে।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর জর্জিয়া এসব অঞ্চলের ওপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে ২০০৮ সালে জর্জিয়াকে স্বাধীনতা দেয় মস্কো। এরপর থেকে জর্জিয়ার এ অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসছে রাশিয়া।

এর আগে গত বছরে রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর তিনটি অঞ্চলকে নিজেদের সাথে যুক্ত করেছিল রাশিয়া। গত বছরের সেপ্টেম্বরে দোনেসৎক, লুহানেস্ক ও জাপোরিঝজিয়াকে রাশিয়ার সাথে যুক্ত করা হয়।

নিজেদের অন্তর্ভুক্ত করে নেওয়ার পর এবার এসব এলাকা পুনর্গঠনে সহায়তার কথা জানালেন পুতিন। অন্যদিকে যুদ্ধে এবার বিশ্বের যে কোনো স্থানে হামলায় সক্ষম ‘সারমত’ নামের অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটি। ফলে ক্রমেই দীর্ঘ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X