কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অর্থপাচারের অভিযোগে ইউক্রেনীয় ধনকুবের আটক

ইউক্রেনের অন্যতম ক্ষমতাধর ধনকুবের ইহোর কোলোমোইস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের অন্যতম ক্ষমতাধর ধনকুবের ইহোর কোলোমোইস্কি। ছবি : সংগৃহীত

জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে ইউক্রেনের অন্যতম ক্ষমতাধর ধনকুবের ইহোর কোলোমোইস্কিকে আটক করা হয়েছে। আজ রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির খবরে বলা হয়েছে, ইহোর কোলোমোইস্কি সাত বছরে নিজের ব্যাংকের মাধ্যমে এক কোটি ৪০ লাখ মার্কিন ডলার পাচার করেছেন।

স্থানীয় টিভি ফুটেজে দেখা গেছে, গতকাল শনিবার কিয়েভের একটি জেলা আদালত থেকে কোলোমোইস্কিকে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে তাকে ইউক্রেনের নিরাপত্তা সার্ভিসের (এসবিইউ) সদর দপ্তরে রাখা হয়েছে। তবে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন এই ধনকুবেরের আইনজীবীরা।

এক বিবৃতিতে এসবিইউ জানিয়েছে, ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে এক কোটি ৪০ লাখ ডলার অবৈধভাবে বিদেশে পাচার করেছেন তিনি। এ কাজে তিনি নিজের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো ব্যবহার করেছেন।

সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযানে নেমেছে ভলোদিমির জেলেনস্কি সরকার। সবশেষ ধনকুবের ইহোর কোলোমোইস্কিকে আটক করা হলো।

তবে এবারই প্রথম নয়, এর আগেও এই ইউক্রেনীয় ধনকুবের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। দুটি বৃহত্তম তেল কোম্পানির অর্থ আত্মসাৎ এবং কর ফাঁকির অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল।

গতকাল শনিবার রাতে এক নিয়মিত বক্তব্যে এ মামলার দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যারা ইউক্রেনকে লুট করছে এবং আইনের ঊর্ধ্বে নিজেদের স্থাপন করেছে তারা আর স্বাভাবিকভাবে ব্যবসায় ক্ষেত্রে ফিরতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়নের মতো পশ্চিমা বিশ্বের বিভিন্ন জোটে যোগদানের বিষয়ে বার বার দুর্নীতির বিষয়টি বাধা হয়ে দাঁড়ানোয় ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই দুর্নীতিবিরোধী অভিযান সামনে নিয়ে আসতে চাইছে জেলেনস্কি সরকার। সামরিক-বেসামরিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে আসছে তার সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X