কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চোখে কালো পট্টি, জার্মান চ্যান্সেলরকে ‘জলদস্যু’ হিসেবে হাস্যরস

চোখে কালো পট্টি, জার্মান চ্যান্সেলরকে ‘জলদস্যু’ হিসেবে হাস্যরস

জগিং করতে গিয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ। এতে নাকে মুখে আঘাত পেয়েছেন তিনি। এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করায় হাস্যরসের শিকার হয়েছেন এ জার্মান চ্যান্সেলর।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, জগিংয়ের সময়ে পড়ে গিয়ে তিনি মুখে আঘাত পেয়েছেন। মুখ থুবড়ে মাটিতে পড়ায় তার চেহারায় কয়েকটি কালশিটে দাগও পড়ে গেছে। এ জন্য সপ্তাহের বেশ কয়েকটি অ্যাপয়েন্টমেন্টও বাতিল করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আঘাতের পর চোখে কালো পট্টি বেঁধে একটি ছবি টুইটারে পোস্ট করা হয়েছে। ওই ছবিতে জার্মান চ্যান্সেলর মজা করে লিখেছেন, ‘যেমনটি দেখা যাচ্ছে, অবস্থা তার চেয়েও খারাপ। আমাকে নিয়ে কী কী মিম হয় তা দেখার অপেক্ষায় আছি।’ তার এ পোস্টের পর অনেকে কমেন্টে হাস্যরস করেছেন। ‘জলদস্যু ওলফ’ হিসেবেও কেউ কেউ মজা করেছেন।

ওলফের এ ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুক ও হাস্যরস চলছে। অনেকে বলছেন, জার্মানির কোলন শহরে বার্ষিক উৎসবে জলদস্য বেশে হাজির হবেন তিনি। চোখের পট্টির জন্য তাকে নিয়ে হাস্যরস চলছে।

বোরবার (৩ সেপ্টেম্বর) এপির এক ইমেইলের জবাবে সরকার জানায়, ৬৫ বছর বয়সী জার্মান চ্যান্সেলর ছোট একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে সামান্য আহত হয়েছেন। এর ফলে রোববার হেসে অঞ্চলের নির্বাচন নিয়ে একটি বৈঠক বাতিল করা হয়েছে। আগামী সপ্তাহে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আর অঞ্চলে আগামী ৮ অক্টোবর নির্বাচনের কথা রয়েছে। তবে বৈঠক পেছানোর কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

হেসেভিত্তিক পত্রিকা ফ্রাঙ্কফ্রুট রুন্ডচো শনিবার প্রথম চ্যান্সেলরের আঘাত পাওয়ার বিষয়টি সামনে আনে। সংবাদমাধ্যমটি বিখ্যাত আইনপ্রণেতা ও শলৎজের মধ্য-ডানপন্থি সোশ্যাল ডেমোক্র্যাটসের নেতা মিখায়েল রথের বরাতে এ তথ্য জানায়। মিখায়েল রথ রোববার ওলাফ শলৎজকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X