কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কি চাইলে এ মুহূর্তেই যুদ্ধ শেষ করতে পারে: ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের ওপর আরও চাপ দিয়ে বলেছেন, যেন তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি মেনে নেয়। তিনি দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলেই প্রায় সঙ্গে সঙ্গেই এই সংঘাতের অবসান ঘটাতে পারেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যে কোনো আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হলে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকে (ইউক্রেনের কাছে) ফিরিয়ে আনা বা ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি বাদ দিতে হবে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে রোববার বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যদি চান, তাহলে প্রায় তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন। মনে রাখবেন, কীভাবে সব শুরু হয়েছিল—ক্রিমিয়া ফিরে পাওয়া যায়নি, ন্যাটোতেও যোগ দেওয়া যায়নি। কিছু বিষয় কখনো পরিবর্তন হয় না।

আলজাজিরা বলছে, ট্রাম্পের এ মন্তব্যের মধ্যেই ইউরোপীয় নেতারা জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে যাওয়ার পরিকল্পনা করছেন, কারণ ব্রাসেলস ও কিয়েভের আশঙ্কা, ট্রাম্প এমন কোনো সমঝোতা স্বাক্ষর করতে পারেন যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে অত্যধিক সুবিধাজনক হতে পারে।

ট্রাম্পের মন্তব্যের কিছুক্ষণ পর জেলেনস্কি বললেন, পূর্বে ক্রিমিয়াসহ কিছু ক্ষেত্রে পুতিনের কাছে ইউক্রেনের ছাড় দেওয়ায় তাকে আরও বেশি আক্রমণ চালাতে উৎসাহিত করেছে।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমরা সবাই চাই এই যুদ্ধ দ্রুত ও নির্ভরযোগ্যভাবে শেষ হোক এবং শান্তি স্থায়ী হোক। তবে কয়েক বছর আগের মতো নয় যখন ইউক্রেনকে ক্রিমিয়া ও পূর্বাঞ্চলের কিছু অংশ (ডনবাস) ছাড়তে হয়েছিল এবং পুতিন তা ব্যবহার করেছিল নতুন আক্রমণের জন্য। ১৯৯৪ সালের নিরাপত্তা নিশ্চয়তাও কাজ করেনি।

আরও পড়ুন: ভালো স্বামী বানাতে খোলা হলো বিশেষ স্কুল, যা শেখানো হয়

জেলেনস্কি আরও বলেন, ক্রিমিয়া তখন ছাড়ানো উচিত ছিল না, যেমন ২০২২ সালের পরও ইউক্রেনীয়রা কিয়েভ, ওডেসা বা খারকিভ ছাড়েনি। ইউক্রেনীয়রা তাদের ভূমি ও স্বাধীনতার জন্য লড়াই করছেন।

যদিও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার সঙ্গে চুক্তিতে কিছু ভূখণ্ড বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে, তবে জেলেনস্কি বারবার নিশ্চিত করেছেন যে, ইউক্রেনীয় ভূখণ্ড দখলকারীর হাতে দেওয়া হবে না।

ইউরোপীয় নেতারা, যাদের মধ্যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবারের হোয়াইট হাউস বৈঠকে অংশ নিচ্ছেন। ট্রাম্পকে ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখার জন্য চাপ দিতেই এই বৈঠকে অংশ নিচ্ছেন তারা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X