কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের আক্রমণের ভয়ে এবার দলবেঁধে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি!

(বাম থেকে ডানে) পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ছবি : সংগৃহীত
(বাম থেকে ডানে) পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে হোয়াইট হাউসে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভলোদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা শেষে এবার ট্রাম্প সরাসরি তাকে ডেকেছেন। সোমবার ওয়াশিংটনে এই বৈঠক হওয়ার কথা। তবে এবার আগের মতো একা নন জেলেনস্কি, সঙ্গে যাচ্ছেন ইউরোপের প্রভাবশালী নেতারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুতিন মূলত চান ইউক্রেন পূর্বাঞ্চলের দনবাস অঞ্চল ছেড়ে দিক। ডনেৎস্ক ও লুহানস্ক প্রদেশ নিয়ে গঠিত এ অঞ্চল নিয়ে ছাড় দিতে ট্রাম্পও আগ্রহী। গত শনিবার ট্রাম্প জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপে এ বিষয়ে কথা বলেন। এরপরই জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

ফোনালাপের পর ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে- তারা জেলেনস্কিকে একা ছাড়বেন না। ইতোমধ্যে বৈঠকে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন, ন্যাটো মহাসচিব মার্ক রুট, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেয়ার্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি।

বিবিসি বলছে, ইউক্রেনের পক্ষে দাঁড়িয়ে দলবেঁধে হোয়াইট হাউসে যাওয়া ট্রাম্পের প্রতি ইউরোপীয় নেতাদের একটি শক্ত রাজনৈতিক বার্তা। এতে আলোচনার গুরুত্ব যেমন বহুগুণ বেড়েছে, তেমনি প্রকাশ পেয়েছে ইউরোপের গভীর উদ্বেগও।

গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে গিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন জেলেনস্কি। একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়ে কোনো বাস্তব সমর্থন না নিয়েই খালি হাতে ফিরতে হয়েছিল তাকে। এবার ইউরোপীয় নেতারা চান না, একই দৃশ্য আবার ঘটুক। তাই তারা জেলেনস্কির ঢাল হয়ে ওয়াশিংটনে যাচ্ছেন।

তবে ইউরোপীয় নেতারা একসঙ্গে গেলে ট্রাম্প সত্যিই বৈঠকে বসবেন কি না- এ বিষয়ে এখনো হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। একইভাবে রাশিয়ার পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি।

সব মিলিয়ে, আসন্ন বৈঠক শুধু জেলেনস্কি ও ট্রাম্পের নয় বরং এটি হয়ে উঠতে পারে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্ষমতার বড় এক পরীক্ষা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১০

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১১

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১২

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৩

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৪

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৫

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৬

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৭

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৮

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

২০
X