কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৬২৯ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা

ধ্বংসস্তূপ থেকে উদ্ধারচেষ্টা। ছবি : সংগৃহীত
ধ্বংসস্তূপ থেকে উদ্ধারচেষ্টা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের কিয়েভে ভয়াবহ রুশ হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের একাধিক এলাকায় রুশ হামলায় নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। আর এসব হামলায় ৫৯৮টি স্ট্রাইক ড্রোন এবং ৩১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) মধ্যরাত ও ভোরে কিয়েভ শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। রাশিয়ান প্রজেক্টাইলগুলো শহরের ১০টি জেলার ৩৩টি স্থানে আঘাত হেনে ভবন ক্ষতিগ্রস্ত করে। ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন মিশনের সদর দপ্তর এবং ব্রিটিশ কাউন্সিলও আক্রান্ত হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, হামলায় কমপক্ষে ৪৮ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-তে একটি পোস্টে লিখেছেন, ‘ডজন ডজন... অবস্থা গুরুতর এবং ডাক্তাররা এখন আহতদের জীবন বাঁচাতে লড়াই করছেন।

এই মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার জন্য ভ্লাদিমির পুতিনের সাথে আলাস্কায় বৈঠক করেন। এরপর থেকে কিয়েভের ওপর আক্রমণের মাত্রা বাড়ে। এ হামলাও স্মরণকালে সবচেয়ে বড় হামলার একটি।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, মস্কো রাতের আধারে দেশজুড়ে ৫৯৮টি স্ট্রাইক ড্রোন-ডিকয় এবং ৩১টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিমানবাহিনী এর অনেকগুলো প্রতিহত করে। কিন্তু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাঠানো অনেক বিস্ফোরকবাহী ড্রোন আটকানো যায়নি।

এদিকে জেলেনস্কি এবং তার মিত্ররা এর তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা অভিযোগ করছেন, এ হামলা মস্কোর শান্তি আলোচনা প্রত্যাখ্যানের স্পষ্ট ইঙ্গিত।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X