কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে যে শর্ত দিলেন ট্রাম্প 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো মস্কো থেকে তেল কেনা বন্ধ করলেই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খবর বিবিসি

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘ন্যাটো জোটভুক্ত দেশগুলো একমত হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছে। শুধু তাই নয়, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে সময়সীমা বেঁধে দিলেও তার উপেক্ষা করছে ক্রেমলিন। তারপরও মস্কোর বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেননি ট্রাম্প। রাশিয়া থেকে ন্যাটোর তেল কেনার বিষয়কে আশ্চর্য বলে মন্তব্য করেছেন ট্রাম্প। পাশাপাশি তিনি ন্যাটোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানান। তিনি বলেন, এতে রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। ন্যাটো জোটকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, তোমরা যখন চাইবে তখনই আমি প্রস্তুত। রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ শেষ হলে চীনের ওপর থেকে পুরোপুরি শল্ক প্রত্যাহার করা হবে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জোট রাশিয়া থেকে নাটকীয়ভাবে জ্বালানি ক্রয় কমিয়েছে। বিশেষ করে ইউক্রেনে মস্কো পুরোদমে অভিযান শুরু করার পর। ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে ৪৫ শতাংশ গ্যাস ক্রয় করেছে। কিন্তু চলতি বছর তা কমে গিয়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে। যদিও ট্রাম্প এই সংখ্যাকে যথেষ্ট মনে করছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একসময় এই বার্তা দিয়েছেন যখন গত বুধবার পোল্যান্ডের আকাশ সীমায় ডজনখানেক রুশ ড্রোন ভূপাতিত করা। আর এ সঙ্গে ন্যাটোও যুক্ত ছিল। পোল্যান্ডে দাবি, মস্কো ইচ্ছাকৃতভাবেই তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে রাশিয়া জানিয়েছে, পোল্যান্ডের কোনো স্থাপনায় তাদের হামলা করার পরিকল্পনা নেই।

এদিকে ডেনমার্ক, ফ্রান্স এবং জার্মানি ন্যাটোর সঙ্গে একটি নতুন মিশনে যোগ দিয়েছে। তারা পূর্বাঞ্চলে সামরিক সরঞ্জাম বাড়ানোর তৎপরতা চালাচ্ছে।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসডেন্ট এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের যে কোনো মূল্যে রাশিয়ার কাছে থেকে জ্বালানি কেনা বন্ধ করতে হবে। রাশিয়াকে থামাতে চাইলে তার সঙ্গে কোনো চুক্তি করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X