কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জাদুঘর থেকে কোটি টাকার স্বর্ণ চুরি, নারী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ছয়টি স্বর্ণের টুকরো চুরির ঘটনায় এক চীনা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া স্বর্ণের মূল্য প্রায় ১৫ লাখ ইউরো (প্রায় ১ কোটি ৭৫ লাখ ডলার)। খবর রয়টার্সের।

ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারীকে স্পেনের বার্সেলোনায় গলানো স্বর্ণ বিক্রির সময় আটক করা হয়। তার কাছ থেকে প্রায় এক কেজি গলানো স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

গত মাসে চুরির ঘটনাটি ঘটে। জাদুঘরের খনিজ বিভাগ থেকে মূল্যবান স্বর্ণগুলো চুরি হয়। তদন্তে জানা গেছে, চোরেরা আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থায় থাকা ত্রুটি সম্পর্কে জানত। চুরির সময় জাদুঘরের অ্যালার্ম ও সিসিটিভি কাজ করছিল না।

ফরাসি পুলিশ জানায়, আটক নারী চীনে পালানোর পরিকল্পনা করছিলেন। চুরি হওয়া সবচেয়ে বড় স্বর্ণের টুকরাটি অস্ট্রেলিয়া থেকে আনা, যার ওজন প্রায় পাঁচ কেজি।

সম্প্রতি ফ্রান্সের আরও কয়েকটি জাদুঘরে, বিশেষ করে ল্যুভ ও ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে, এমন একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১০

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১১

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১২

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১৩

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৪

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১৫

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৬

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৭

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৮

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৯

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

২০
X