কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪০ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কে কে পার্ক থেকে ৬ শতাধিক লোক থাইল্যান্ডে পালিয়েছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিয়ানমারের কুখ্যাত অনলাইন জালিয়াতি কেন্দ্র ‘কে কে পার্ক’ থেকে ৬০০ জনেরও বেশি মানুষ পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের তাক প্রদেশের ডেপুটি গভর্নর সাওয়ানিত সুরিয়াকুল না আয়ুথায়া জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল পর্যন্ত ৬৭৭ জন লোক মোই নদী পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছে।

থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তে অন্তত ৩০টিরও বেশি প্রতারণা চক্র সক্রিয়। এসব চক্র ভুয়া বিনিয়োগ ও প্রেমের ফাঁদে ফেলে বিশ্বের নানা দেশের মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের শিথিল শাসনের সুযোগে সীমান্ত অঞ্চলে এ ধরনের জালিয়াতি দ্রুত ছড়িয়ে পড়ে।

থাই কর্মকর্তারা জানান, পালিয়ে আসাদের মধ্যে কেউ মানব পাচারের শিকার, আবার কেউ স্বেচ্ছায় এই অবৈধ ব্যবসায় যুক্ত ছিল। তাদের পরিচয় ও অবস্থা যাচাই করা হচ্ছে।

অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায় সাত হাজার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এসব কেন্দ্রে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রতারণা আবারও শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক কারণে পালিয়ে আসাদের সহায়তা দেওয়া হচ্ছে, তবে যাদের পাচারের শিকার নয় বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করা হতে পারে। সূত্র : এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X