শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৬

দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

নরসিংদীতে স্বামী ফরিদ মিয়ার দেওয়া আগুনে পুড়ল স্ত্রী, সন্তান, শ্যালিকাসহ ছয়জন। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে শহরের সঙ্গীতা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— ফরিদের স্ত্রী রিনা বেগম (৩৮), তার ছেলে জিহাদ (২৪), ফরহাদ (১৫), তাওহীদ (৬) এবং শ্যালিকা সালমা বেগম (৩৪) ও তার ছেলে আরাফাত (১৫)।

‎স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদ মিয়া পেশায় পিকআপভ্যান চালক। ফরিদ ও রিনার মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এসব কারণে রিনা বেগম তার বাবা বাড়ি সঙ্গীতা এলাকায় সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলেন। পারিবারিক কলহের জের ধরে রাত ২টার দিকে স্বামী ফরিদ মিয়া ঘরে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী, সন্তান ও শ্যালিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। প্রতিবেশী ও পুলিশ টিনের বেড়া ভেঙে ঘরের ভেতর থেকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

দগ্ধ সালমার বাবা মহন মিয়া বলেন, ফরিদ নেশাগ্রস্ত, সে আমার মেয়ের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। রাতে ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে দিল। আমি তার বিচার চাই।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা আমরা এখনো বলতে পারছি না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X