বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৪০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যে দেশে প্রথমবার ধরা পড়ল মশা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরফে ঢাকা শীতপ্রধান দেশ আইসল্যান্ডে এবার বসন্তে দেখা গেছে এক অনাকাঙ্ক্ষিত অতিথি—মশা। ইতিহাসে এ প্রথম দেশটিতে মশা ধরা পড়েছে।

স্থানীয় কীটতত্ত্ববিদ বিয়র্ন হ্যালটাসন প্রজাপতি পর্যবেক্ষণের সময় দুটি স্ত্রী ও একটি পুরুষ মশা ধরেন। পরে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, এগুলো ‘কুলিসেটা অ্যানুলাটা’ প্রজাতির মশা, যা ঠান্ডা আবহাওয়াতেও বেঁচে থাকতে সক্ষম।

এত দিন পর্যন্ত আইসল্যান্ড ও অ্যান্টার্কটিকা—এই দুই অঞ্চলই ছিল মশামুক্ত। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এবার সেই অবস্থাও বদলে যাচ্ছে বলে ধারণা বিজ্ঞানীদের।

কীটতত্ত্ববিদরা বলছেন, এ বছর আইসল্যান্ডে কয়েকবার রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল, যা দেশটির ইতিহাসে বিরল। উষ্ণতার এই অস্বাভাবিক বৃদ্ধি মশার টিকে থাকার অনুকূল পরিবেশ তৈরি করেছে।

বিজ্ঞানীরা এখন পর্যবেক্ষণ করছেন, এই মশাগুলো কেবল পথ হারিয়ে এসেছে, নাকি সত্যি সত্যিই আইসল্যান্ডে স্থায়ীভাবে বসতি গড়তে শুরু করেছে। যদি স্থায়ীভাবে বসতি গড়তে শুরু করে, তবে এটি জলবায়ু পরিবর্তনের একটি বড় সংকেত হতে পারে। সূত্র : বিবিসি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X