কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

৭ দিনের মধ্যে দুই মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ

মস্কোয় মার্কিন দূতাবাসে দুই দেশের পাতাকা। ছবি : এএফপি
মস্কোয় মার্কিন দূতাবাসে দুই দেশের পাতাকা। ছবি : এএফপি

বিদেশিদের সহযোগিতা করছে এমন একজনের সঙ্গে কাজ করার অভিযোগে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। আগামী সাত দিনের মধ্যে তাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দূতাবাসের প্রথম সেক্রেটারি জেফরি সিলিন ও দ্বিতীয় সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনকে আগামী সাত দিনের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে বিদেশিদের সহযোগিতা করছে এমন একজনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তারা রবার্ট শোনাভের নামের এক রুশ নাগরিক সঙ্গে যোগাযোগ ও অবৈধ সম্পর্ক রেখেছিলেন।

রয়টার্স জানিয়েছে, অভিযুক্ত রুশ নাগরিক রবার্ট শোনাভ ভ্লাদিভস্টোকের মার্কিন দূতাবাসের কর্মকর্তা ছিলেন। তিনি ২০২১ সাল পর্যন্ত দূতাবাসে চাকরি করেছিলেন। পরে রাশিয়ার আদেশে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় দূতাবাস।

নিরাপত্তা পরিষেবার (এফএসবি) বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, শোনোভ রাশিয়ার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অসন্তোষ নিয়ে মস্কোতে মার্কিন দূতাবাসের কর্মীদের কাছে তথ্য সরবরাহ করছিলেন ।

এফএসবি জানিয়েছে, তারা শোনোভের সঙ্গে যোগাযোগ আছে এমন সব দূতাবাস কর্মীদের জিজ্ঞাসাবাদের পরিকল্পনা নিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শোনোভকে রাশিয়ার জাতীয় নিরাপত্তার ক্ষতি করার লক্ষ্যে অর্থ প্রদান করা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে দুই মার্কিন কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন দূতাবাসের হস্তক্ষেপ কড়া হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X