কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৪:১৯ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় ভয়াবহ হামলা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোর অধিকাংশ ধ্বংস হয়ে গেছে। বর্তমানে দেশটিতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রোববার ইউক্রেনের বিভিন্ন অঞ্চল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে । যেখানে বিদ্যুৎ আছে সেখানেও ৮ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিভ্রাট ঘটছে।

দেশটির বিদ্যুৎ বিতরণ সংস্থা ইউক্রেনেরর্গো জানায়, হামলার জেরে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ‘শূন্যের’ কোঠায় নেমে এসেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো মেরামতের কাজ শুরু হয়েছে। বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

গত শনিবার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ভিতলানা গ্রিনচুক জানিয়েছেন, কিয়েভ, নিপ্রোপেত্রাভস্ক, দোনেৎস্ক, খারকিভ, পলতাভা, চেরনিহিভ ও সুমিতে সরবরাহ কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে সেখানে নিয়মিত বিদ্যুৎবিভ্রাট থাকবে।

গত কয়েক মাসে ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া। বিশেষ করে দেশটির বিভিন্ন অঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত কয়েকশ ড্রোন হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

শুধু তাই নয়, স্থল অভিযান জোরদারে আফ্রিকার ৩৬টি দেশের ১ হাজার ৪০০ জনের বেশি মানুষকে সেনা দলে অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সাইবিহা নতুন দাবিটি করেছেন। পাশাপাশি তিনি সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, নাগরিকদের এ যুদ্ধে যোগ দেওয়ার ব্যাপারে সতর্ক করুন। আফ্রিকার সরকারগুলোর প্রতি এটি আমার আহ্বান।

রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে ভিনদেশিরা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন থেকে এ দাবি করে আসছেন। দক্ষিণ কোরিয়া ব্যাপক তথ্যপ্রমাণ উপস্থাপন করে উত্তর কোরিয়ার সেনাদের সক্রিয় অংশগ্রহণের অভিযোগও করেছে। এ ছাড়া এশিয়ার দেশ থেকেও নাগরিকরা রাশিয়ার পক্ষে যুদ্ধে যাচ্ছে বলে হরহামেশা শোনা যাচ্ছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X