কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনীয় ড্রোন হামলা ও গুপ্তচর কার্যক্রম থেকে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সুরক্ষিত করতে এবার একগুচ্ছ কঠোর আইন পাস করেছে রাশিয়া। ক্রেমলিনের এই সিদ্ধান্ত যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে স্বাক্ষরিত এক ডিক্রির মাধ্যমে রাশিয়ার জ্বালানি স্থাপনা প্রহরায় রিজার্ভ বাহিনী মোতায়েন, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং গুপ্তচরবৃত্তির জন্য সর্বোচ্চ সাজা বৃদ্ধির অনুমোদন দিয়েছেন।

ইউক্রেনের বিমান হামলায় রাশিয়ার বহু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে দেশটিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন আইনে রিজার্ভ সদস্যদের দিয়ে তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দেওয়ার বিধান রাখা হয়েছে।

এজন্য প্রায় ২০ লাখ রিজার্ভ সদস্যদের কাজে লাগানো যাবে। এছাড়া, বিদেশ থেকে ফেরত রাশিয়ানদের সিম কার্ড ২৪ ঘণ্টার জন্য ব্লক রাখার নিয়ম চালু হয়েছে। ড্রোন হামলা পরিচালনায় মোবাইল নেটওয়ার্ক ব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ।

গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা জোরদারের পাশাপাশি গুপ্তচরবৃত্তি ও আত্মঘাতী হামলার জন্য সাজা কঠোর করেছে মস্কো। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে এখন থেকে ১৪ বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদেরও বিচারের আওতায় আনা যাবে।

এমনকি অপ্রাপ্তবয়স্কদের এ-সংক্রান্ত কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আজীবন কারাদণ্ডের বিধান রেখেছে আইনটি।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এই পূর্ণাঙ্গ আগ্রাসন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের যুদ্ধের সময়কালকেও ছাড়িয়ে যাবে। ক্রেমলিন যদিও যুদ্ধবিরতির জন্য আলোচনায় আগ্রহের কথা বলছে, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, বাস্তবে যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা পুতিন সরকারের নেই।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X