কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতার কথা জানাল ইউক্রেন

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের

রোববার (২৩ নভেম্বর) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, যুক্তরাষ্ট্রের দেওয়া ‘জ্যাভলিন’ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সহায়তা ইউক্রেনীয়দের জীবন বাঁচাচ্ছে। এজন্য তিনি যুক্তরাষ্ট্র, দেশটির জনগণ এবং বিশেষ করে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বিপুল সহায়তা সত্ত্বেও ইউক্রেন কৃতজ্ঞতা দেখায়নি। তিনি বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চার বছর ধরে চললেও ইউক্রেন নেতৃত্ব তাদের প্রচেষ্টার মূল্যায়ন করছে না।

এ অবস্থায় জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তৈরি ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এতে ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বৈঠককে ‘এখন পর্যন্ত সবচেয়ে ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন।

চলমান শান্তি পরিকল্পনায় পূর্বাঞ্চলের কিছু এলাকা রাশিয়ার কাছে ছাড় দেওয়া, সেনাবাহিনী ছাঁটাই ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমানোর মতো শর্ত রয়েছে। ইউক্রেন ও তার মিত্রদের মতে, এসব শর্ত মস্কোর কাছে কার্যত আত্মসমর্পণের সমান।

জেলেনস্কি জি–৭, জি–২০ ও ইউরোপীয় দেশগুলোর প্রতিও সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শান্তির পথে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে নিতে হবে, যাতে যুদ্ধ বন্ধ হয় এবং ভবিষ্যতে আর সংঘাতের পুনরাবৃত্তি না ঘটে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X