কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ১৯ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ড্রোন নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা। ছবি : রয়টার্স
ড্রোন নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা। ছবি : রয়টার্স

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপসহ কৃষ্ণসাগর এবং বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলার কোনো কোনোটি আবার মোকাবিলা করেছে রাশিয়া। দেশটির দাবি, তারা ইউক্রেনের ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইউক্রেনের বিভিন্ন বেনামি আকাশ যানের (ড্রোন) হামলাকে ব্যর্থ করে দিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম এবং পূর্ব আকাশে ইউক্রেনের এসব হামলা ব্যর্থ করা হয়েছে। এ ছাড়া ইস্ট্রা ও ডোমোদেদোভা জেলা, বেলগোরোদ এবং ভোরোনেজ অঞ্চলেও কিয়েভের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে পাঁচটি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের হামলায় কোনো হতাহতের খবর জানায়নি রাশিয়া।

সেভাস্তোপল অঞ্চলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, বুধবার রাতেই ক্রিমিয়ার বৃহত্তম শহর এবং কৃষ্ণসাগরের পাশে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

১০

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

১১

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

১২

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

১৩

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

১৪

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৫

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

১৬

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

১৭

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৮

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

১৯

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

২০
X