কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

রুশ নৌবহরের কমান্ডার নিহতের দাবি ইউক্রেনের

নৌ কমান্ডার  ভিক্টর সকোলভ। ছবি : রয়টার্স
নৌ কমান্ডার ভিক্টর সকোলভ। ছবি : রয়টার্স

রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রুশ নৌবহরের কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) ক্রিমিয়ার সেভাস্তোপোলে এ হামলা চালায় তারা। খবর রয়টার্সের।

ইউক্রেন জানিয়েছে, গত সপ্তাহজুড়ে কৃষ্ণসাগরের নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে তারা। এতে নৌবহরের শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ভিক্টর সকোলভসহ অন্তত ৩৩ কর্মকর্তা নিহত হয়েছেন।

ইউক্রেনের পক্ষ থেকে রুশ নৌবহরের কমান্ডার নিহতের দাবি করা হলেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করতে পারেনি বার্তাসংস্থা রয়টার্স।

ইউক্রেনের স্পেশাল ফোর্স টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, সদর দপ্তরে হামলায় অন্তত ৩৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০৫ জন। হামলায় সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে বলেও ওই বার্তায় দাবি করা হয়। তবে এ হামলায় ইউক্রেনীয় বাহিনীর হতাহতের সংখ্যা জানা যায়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের হামলায় এক সেনা নিখোঁজ রয়েছেন। যদিও মন্ত্রণালয় শুরুতে একজন নিহতের খবর জানিয়েছিল। পরে অবশ্য নিখোঁজের কথা জানানো হয়। এ হামলা চলাকালে পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে বিমানবাহিনী।

ইউক্রেনের একটি সামরিক সূত্র জানিয়েছে, সেভাস্তোপোলে এ হামলায় ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ক্ষেপণাস্ত্র ব্রিটেন ও ফ্রান্সের কাছ থেকে সহায়তা পেয়েছে দেশটি। এ ধরনের ক্ষেপণাস্ত্র ১৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X