কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অত্যাধুনিক ট্যাংকের পর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইউক্রেন

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাশিয়ার অধিকৃত ইউক্রেনের ভূখণ্ড দখলে গত জুন থেকে পাল্টা হামলা চালিয়ে আসছে কিয়েভ। দেশটির এ পাল্টা হামলায় সব দিক থেকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের এ পদক্ষেপে আরও গতি আনতে কিয়েভকে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, কিয়েভকে কয়েকটি দূরপাল্লার আটকমস ক্ষেপণাস্ত্র দেবে ওয়াশিংটন। এসব ক্ষেপণাস্ত্র ১৯০ কিলোমিটার পর্যন্ত দূরের শত্রু ঘাঁটিতে আঘাত হানতে পারবে। ফলে রাশিয়ার সম্মুখসারির প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে আরও ভেতরে হামলা করতে পারবে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের দীর্ঘদিনের দাবির মুখে এসব ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করেন। সেখানে জেলেনস্কিকে বাইডেন জানান, কিয়েভকে কয়েকটি আটকমস ক্ষেপণাস্ত্র দেবে ওয়াশিংটন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

তবে যুক্তরাষ্ট্র বা ইউক্রেন কেউই আনুষ্ঠানিকভাবে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি।

ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে কিছু না জানালেও বাইডেন-জেলেনস্কির বৈঠকের পর ইউক্রেনকে ৩২৫ মিলিয়ন মার্কিন ডলারের নতুন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় হোয়াইট হাউস। নতুন সহায়তার মধ্যে মার্কিন আব্রামস যুদ্ধ ট্যাংকও রয়েছে। এসব ট্যাংক আগামী সপ্তাহে ইউক্রেনে পাঠানো হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X