কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

আটলান্টিক থেকে ২৬২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আটলান্টিক মহাসাগর থেকে অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে
আটলান্টিক মহাসাগর থেকে অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে

আটলান্টিক মহাসাগর থেকে ২৬২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড বাহিনী। শুক্রবার (৬ অক্টোবর) স্থানীয় সময় ভোরের দিকে ৩টি নৌকা থেকে এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়।

শনিবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলা হয়, উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের নৌকাগুলো বিকল হয়ে সাগরে ভাসছিল। তারা সবাই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা।

এতে আরও বলা হয়, উদ্ধারের পর ১০৩ জন অভিবাসনপ্রত্যাশীকে ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের গ্রান কানারিয়া দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

স্পেনের সরকারি তথ্য অনুযায়ী, গত ২০২২ সালে যত সংখ্যক অভিবাসনপ্রত্যাশী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছিলেন তার তুলনায় ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসেছেন অন্তত ৫ গুণ বেশি মানুষ। গত মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছেন ৩ হাজার ৫ শ’ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী।

সাতটি দ্বীপের সমষ্টি ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনের অন্যতম প্রবেশদ্বার। তাই যেসব অভিবাসনপ্রত্যাশী স্পেন হয়ে ইউরোপে যেতে চান, তাদের বেশিরভাগই ক্যানারি দ্বীপপুঞ্জে নামার লক্ষ্য নিয়ে মরক্কোর উপকূল থেকে নৌকায় চাপেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X