কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৩:২৪ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইতালির প্রধানমন্ত্রীর সংসারে ভাঙন

ইতালির প্রধানমন্ত্রী ও তার স্বামী। ছবি : সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী ও তার স্বামী। ছবি : সংগৃহীত

টেলিভিশন অনুষ্ঠানে নারীদের নিয়ে মন্তব্যের জেরে সঙ্গী অ্যান্দ্রে জিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মেলোনি এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে মেলোনি বলেন, ‘অ্যান্দ্রের সঙ্গে আমার প্রায় ১০ বছরের সম্পর্ক; তবে তা এখানে শেষ হলো। আমাদের পথ কিছু সময়ের জন্য আলাদা হয়ে গেছে। এটি স্বীকার করার মতো সময়ও চলে এসেছে।’

সম্পতি টেলিভিশনে নারীদের নিয়ে যৌনতাবাদী মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন জিয়ামব্রুনো। এ বিষয়ে গত মাসে মেলোনি সাংবাদিকদের বলেছিলেন, সঙ্গীর মন্তব্যের জন্য তাকে দায়ী করা উচিত নয়। ভবিষ্যতে জিয়ামব্রুনোর আচরণ সম্পর্কে আর কোনো প্রশ্নের উত্তর দেবেন না বলেও জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী। এ জুটির সাত বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

জিয়ামব্রুনো মিডিয়াসেটের নিউজ প্রোগ্রামের উপস্থাপক। আর এ টেলিভিশনটির যৌথভাবে মালিকানায় রয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলিভো বার্লুসিকোনি ও মেলোনিয়া নিজে।

চলতি সপ্তাহে দুটি শোতে তিনি আচরণের কারণে ব্যাপক সমালোচিত হন। এর মধ্যে মিডিয়াসেটের একটি শোতে জিয়ামব্রুনোকে অশ্লীল ভাষা ব্যবহার এবং এক নারী সহকর্মীর দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় তিনি ওই নারী সহকর্মীর উদ্দেশে বলেন, ‘কেন তোমার সঙ্গে আগে আমার দেখা হলো না।’

এ ছাড়া বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক শোতে রেকর্ডিংয়ে নারী সহকর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, তারা তার সঙ্গে কাজ করতে পারে যদি দলগত যৌনতায় অংশ নেন।

অ্যান্দ্রে গত আগস্টে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক ভুক্তভোগীকে দোষারোপ করে মন্তব্যের জেরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন জিয়ামব্রুনো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X