কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১০:১০ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লাখো জনতার ঢল

শনিবার লন্ডনে ফিলিস্তিনের পক্ষে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। ছবি : সংগৃহীত
শনিবার লন্ডনে ফিলিস্তিনের পক্ষে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল শনিবার (২১ অক্টোবর) মধ্য লন্ডনে ফিলিস্তিনিপন্থি এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এদিন বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও ফিলিস্তিনি পতাকা নেড়ে নেড়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মধ্য লন্ডন প্রদক্ষিণ করেন। এর আগে শনিবারের এই মিছিলের জন্য ডাউনিং স্ট্রিটে জড়ো হন বিক্ষোভকারীরা। এই সড়কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারি বাসভবন ও অফিস অবস্থিত।

যুক্তরাজ্য পুলিশ বলছে, ‘ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন’ ব্যানারে ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইনের আয়োজনে এই বিক্ষোভ মিছিলে প্রায় এক লাখ মানুষ অংশগ্রহণ করেছেন।

সমাবেশ থেকে এক নারী বলেছেন, একজন ফিলিস্তিনি নিজ দেশে ফিরতে চায়। একজন ফিলিস্তিনি হিসেবে গাজায় তার ভাইবোন ও পরিবার রয়েছে। আমি চাই আমরা তাদের জন্য আরও বেশি কিছু করি। কিন্তু এই মুহূর্তে আমরা শুধু প্রতিবাদই জানাতে পারি।

এর আগে এ সমাবেশ নিয়ে সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্য পুলিশ। তারা বলেছিল, এই মিছিলে হামাসের প্রতি সমর্থন প্রকাশ করে এমন কিছু কেউ প্রদর্শন করলে তাকে গ্রেপ্তার করা হবে। তবে গতকালের সমাবেশ ‍ও ‍মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এরপরও সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X