কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে চাকরিচ্যুত ব্রিটিশ এমপি

ক্ষমতাসীন কনজারভেটিভ এমপি পল ব্রিস্টো। ছবি : সংগৃহীত
ক্ষমতাসীন কনজারভেটিভ এমপি পল ব্রিস্টো। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানোয় সরকারদলীয় এক এমপিকে চাকরিচ্যুত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গতকাল সোমবার (৩০ অক্টোবর) ওই এমপিকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

চাকরিচ্যুত ক্ষমতাসীন কনজারভেটিভ এমপি পল ব্রিস্টো ব্রিটিশ সরকারের প্রযুক্তিমন্ত্রী মিশেল ডোনেলানের সংসদীয় প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত সপ্তাহে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চিঠি দিয়েছিলেন পল ব্রিস্টো। এ ছাড়া হামাসের কারণে ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের সম্মিলিত শাস্তি দিচ্ছে বলেও অভিযোগ তুলেন তিনি।

মানবিক কারণে গাজার যুদ্ধে সাময়িক বিরতি দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত সেখানে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানায়নি ব্রিটিশ সরকার। যদিও গাজায় ইসরায়েলি হামলায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিশু রয়েছে।

সোমবার বিকেলে ঋষি সুনাকের এক মুখপাত্র বলেছেন, পল ব্রিস্টোর অবস্থান সম্মিলিত দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ জন্য তাকে সরকারি পদ ছেড়ে দিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X