কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ৮ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

কিয়েভের আকাশে রাশিয়ার ড্রোন ধ্বংস। পুরোনো ছবি।
কিয়েভের আকাশে রাশিয়ার ড্রোন ধ্বংস। পুরোনো ছবি।

রাশিয়ার ৮ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। শনিবার (২৫ নভেম্বর) রাতভর ইউক্রেনে রাশিয়া হামলা চালালে এসব ড্রোন ভূপাতিত করা হয়। রোববার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া শনিবার রাতে ইউক্রেনে ৯টি ড্রোন হামলা চালিয়েছে। এরমধ্যে ৮টি হামলা রুখে দিয়েছে ইউক্রেনের সেনারা।

সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়ার এসব ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা যায়নি। এমনকি এসব ড্রোন কোনো এলাকায় ভূপাতিত করা হয়েছে তাও জানা যায়নি।

বিমানবাহিনী জানিয়েছে, ইউক্রেনে এ হামলা দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শুরু হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলার দাবি করার পরের দিন ই এ হামলা হয়েছে।

ইউক্রেন সম্প্রতি সতর্কবার্তা দিয়েছে যে শীতকালের শুরুতে রাশিয়া ড্রোন হামলা জোরদার করতে পারে। এ হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এর আগে গত বছরও শীতের শুরুতে ড্রোন হামলা জোরদার করেছিল রাশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X