কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আরও দুই রুশ নাগরিককে মুক্তি দিল ফিলিস্তিন

বন্দিদের রেডক্রসের কাছে হস্তান্তর। পুরোনো ছবি।
বন্দিদের রেডক্রসের কাছে হস্তান্তর। পুরোনো ছবি।

আরও দুই রুশ নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। বুধবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্ত এ দুই ব্যক্তি ইসরায়েল ও রাশিয়ার যৌথ নাগরিক। তাদের রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।

হামাস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সহমর্মিতার অংশ হিসেবে এ দুই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার আরও ১২ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। এ সময় ৩০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এটি ছিল পঞ্চম বন্দি বিনিময়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার ১০ ইসরায়েলি এবং ২ থাই নাগরিককে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস।

চলমান পরিস্থিতিতে গাজায় অবস্থানরত ফিলিস্তিনিরা আশা করছেন ইসরায়েল-হামাস যুদ্ধবিরোধী আরও বাড়বে। কারণ, ইসরায়েলি বোমা হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন।

ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো ৬০ জন ফিলিস্তিনি নারীকে কারাগারে আটকে রেখেছে। মঙ্গলবার একটি স্থানীয় বেসরকারি সংস্থা জানিয়েছে, তাদের অধিকাংশকেই ৭ অক্টোবরের পর আটক করা হয়েছে।

এর আগে আনাদোলুকে প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটির (পিপিএস) মিডিয়া অফিসার আমাল সারাহনেহ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ৭ অক্টোবরের পরে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বড় ধরনের গ্রেপ্তার অভিযান চালিয়েছে। এ সময় ৫৬ ফিলিস্তিনি নারী ও কিশোরীকে আটক করা হয়। এখনো ৩২৬০ জনকে আটক রাখা হয়েছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় আরও দুদিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। একই শর্ত অনুসারে অস্থায়ী মানবিক এ যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। ইসরায়েল এবং হামাসের সাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার এবং মিসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X