কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন সংঘাতকে দুই ভাইয়ের গৃহযুদ্ধ বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের সংঘাতকে দুই ভাইয়ের গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বর্তমানে ইউক্রেনে যা ঘটছে তা একটি ট্র্যাজেডি। দুই ভাইয়ের মধ্যে গৃহযুদ্ধের মতো।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন পুতিন। চার ঘণ্টার এই সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিক ও রাশিয়ার সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অবশ্য এই অনুষ্ঠানের বেশির ভাগ আলোচনাই ছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠালে ইউক্রেন ‍যুদ্ধ শুরু হয়। এরপর ২১ মাস পার হলেও এখনো এই যুদ্ধের অবসান হয়নি।

পুতিন বলেন, কীভাবে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে তা ভুলে গেলে চলবে না। ২০১৪ সালে ইউক্রেনে অভ্যুত্থানের মাধ্যমে এটা শুরু হয়েছে। এ ঘটনার আগে দশকের পর দশক আমরা ইউক্রেনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের যথাসাধ্য চেষ্টা করেছি। আমি এই বিষয়টার ওপর জোর দিতে চাই। অভ্যুত্থানের পর (ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট) ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতা গ্রহণ করতে দেওয়া হয়নি। তিনি নির্বাচনে জিতেছেন। কিন্তু তারা তৃতীয় দফার নির্বাচন ঘোষণা করে। এটা অভ্যুত্থান ছাড়া আর কি? অথচ ইউক্রেনের সংবিধান তৃতীয় রাউন্ডের কথা নেই। এটা এমনই একটা অভ্যুত্থান। এরপরও আমরা মেনে নিয়েছি।

তিনি বলেন, এরপর কী হলো? সব মিলিয়ে ভিক্টর পরের নির্বাচনেও জিতলেন। বিরোধীরা কী করল? তারা রাষ্ট্রীয় অদভ্যুত্থান ঘটাল।

এই একই অনুষ্ঠানে পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। সেগুলো অর্জিত না হওয়া পর্যন্ত কিয়েভের সঙ্গে কোনো শান্তি চুক্তি হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X