কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় টেকসই যুদ্ধবিরতির পক্ষে যুক্তরাজ্য-জার্মানি

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টেকসই যুদ্ধবিরতির জরুরি প্রয়োজন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। গাজায় টেকসই যুদ্ধবিরতির প্রয়োজনের কথা বললেও এখনই হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দাবি জানাননি তারা। খবর আলজাজিরা ও টাইমস অব ইসরায়েলের।

রোববার (১৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসে প্রকাশিত এক উপসম্পাদকীয়তে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধ অব্যাহতভাবে চলতে পারে না।

ক্যামেরন ও বেয়ারবক বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু তা করতে হলে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। ইসরায়েলের অভিযানের কারণে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের সম্ভাবনাকে নষ্ট হয়ে গেলে এই যুদ্ধে তারা জিততে পারবে না। হামাসের হুমকি দূর করার অধিকার তাদের আছে। তবে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছে।

ব্রিটিশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য কেবল আজই যুদ্ধের সমাপ্তি হতে পারে না। এটা দিন, বছর, প্রজন্মের পর প্রজন্মব্যাপী স্থায়ী শান্তি চুক্তি হতে হবে। তাই আমরা যুদ্ধবিরতিকে সমর্থন করি। তবে তা টেকসই হতে হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে তেলআবিবের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে আসছে যুক্তরাজ্য ও জার্মান সরকার। তবে দুই মন্ত্রীর এই লেখায় ইসরায়েলের প্রতি তাদের নীতিতে পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে আলজাজিরা।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই বাড়িয়ে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ সাত দিন করা হয়। তবে গত শুক্রবার (১ ডিসেম্বর) যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই।

কিন্তু গত শুক্রবার গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের হাতে বন্দি তিন ইসরায়েলি নাগরিক নিহত হলে বন্দিবিনিময়ের বিষয়টি আবার সামনে এসেছে। জনগণের বিক্ষোভের মুখে হামাসের সঙ্গে আবারও চুক্তি করার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X