কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেনমার্কের রাজা দশম ফ্রেডরিকের সিংহাসনে আরোহণ

নতুন রাজা ও রানির সাথে ডেনমার্কের প্রধানমন্ত্রী। ছবি : রয়টার্স
নতুন রাজা ও রানির সাথে ডেনমার্কের প্রধানমন্ত্রী। ছবি : রয়টার্স

ডেনমার্কের সিংহাসনে আরোহণ করেছেন দশম রাজা কিং ফ্রেডরিক। রোববার (১৪ জানুয়ারি) মায়ের উত্তরাধিকার হিসেবে তিনি সিংহাসনে আরোহণ করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘ ৫২ বছর ধরে রাজকীয় আসনে থাকার পর দ্বিতীয় কুইন মার্গারেট নববর্ষের বার্তায় অবসরের ঘোষণা দেন। তার অবসরের ঘোষণায় সবাই হতবাক হন। তার অবসর ও রাজার সিংহাসনে আরোহণ উপলক্ষে বিশাল আয়োজন করা হয়।

দেশটিতে দ্বিতীয় মার্গারেটকে একমাত্র রানি হিসেবে চিনতেন বেশিরভাগ মানুষ। তার অবসরের মধ্যে দিয়ে ফ্রেডরিকের সিংহাসনে আরোহণের পথ সুগম হয়েছে। রাজধানী কোপেনহেগেনে ক্রিস্টিয়ানবোর্গ প্রাসাদে মন্ত্রিসভায় দায়িত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

ডেনমার্কের ১৮৪৯ সালের সংবিধান অনুসারে সিংহাসনে আরোহণের একটি প্রচলিত প্রথা রয়েছে। প্রথানুযায়ী রাজা ফ্রেডরিক নিজের স্ত্রীকে নিয়ে প্রাসাদের বারান্দায় উপস্থিত হবেন। সেখানে তাদের সঙ্গে যোগ দেবেন প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন। এরপর তিনি রাজার সিংহাসনে আরোহণের ঘোষণা দেবেন।

ডেনমার্কের ইতিহাসে ৯০০ বছরের মধ্যে দ্বিতীয় মার্গারেট একমাত্র ব্যক্তি যিনি স্বেচ্ছায় সিংহাসন ছেড়েছেন। তার সিংহাসন ছেড়ে দেওয়ার ঘোষণায় অনেকে হতাশ হয়েছিলেন। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয় যে, তিনি স্বাস্থ্যগত সমস্যার কারণে অবসরে গেছেন। এর আগে ১১৪৬ সালে রাজা তৃতীয় এরিক স্বেচ্ছায় সিংহাসন ছেড়েছিলেন।

নববর্ষের এক বার্তায় ফেব্রুয়ারিতে নিজের একটি অপারেশনের কথা জানিয়ে রানি বলেন, স্বভাবতই বিষয়টি আমাকে ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলেছে। আমার এখন সময় এসেছে নিজে অবসর নিয়ে পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়া।

তিনি বলেন, আমি ঠিক করেছি এখনই সেটার সঠিক সময়। আমার বাবার পর নিজের সফলতার ৫২তম বছরে আগামী ১৪ জানুয়ারি ২০২৪ এ ডেনমার্কের রানির পদ থেকে অবসর নেব। আমি ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে আমার রাজত্ব ছেড়ে যাব।

ডেনমার্কের দ্বিতীয় মার্গারেটে ১৯৪০ সালের ১৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি রাজা নবম ফ্রেডরিক ও সুইডেনের ইনগ্রিদের জ্যেষ্ঠ কন্যা। ১৪ জানুয়ারি, ১৯৭২ খ্রিষ্টাব্দে পিতার মৃত্যুর পর তিনি ক্ষমতায় আরোহণ করেন। এর ফলে তিনি ১৩৭৫-১৪১২ সময়কালে স্ক্যান্ডিনেভিয়ার দেশের কালমার ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত প্রথম মার্গারেটের পর ডেনমার্ক সাম্রাজ্যের প্রথম নারী হিসেবে পরিচিত পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X