কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

একদিনে ইউক্রেনের এক প্রদেশে রাশিয়ার ৯৫ হামলার রেকর্ড

জাপোরিজিয়ায় কামানের গোলাসহ এক সেনা। ছবি : সংগৃহীত
জাপোরিজিয়ায় কামানের গোলাসহ এক সেনা। ছবি : সংগৃহীত

নতুন বছর থেকেই পাল্টাপাল্টি হামলায় জোর দিয়েছে রাশিয়া-ইউক্রেন। এরমধ্যে একদিনে ইউক্রেনের একটি প্রদেশে ৯৫ বার হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (২১ জানুয়ারি) কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আঞ্চলিক গভর্নর ইউরি মালাশকো জানান, জাপোরিজিয়ায় রুশ সেনারা গতকাল ৯৫ বার হামলা চালিয়েছে। ওই সময়ে ১৬টি লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়।

তিনি জানান, হামলার কারণে ৭১ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া হামলায় দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

রাশিয়া মালা টোকমাচকা এবং রোবোটাইনে ৭টি বহুমুখী রকেট লঞ্চার দিয়ে হামলা চালানো হয়েছে। এ ছাড়া হুলিয়াইপোল, ওরিখিভ, জালিজনিচনে, লুহিভস্কে, নভোঅ্যান্ড্রিভকা, রোবোটাইন, লেভাডনে এবং পোল্টাভকাতে ২৬টি ড্রোন হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নোভোদারিভকা, নভোআন্দ্রিভকা, মালা তোকমাচকা, চ্যারিভনে, শেরবাকি, হুলিয়াইপোল, লবকোভ, কামিয়ানস্কে, পিয়াতিখাটকিসহ বিভিন্ন এলাকায় ৬২টি আর্টিলারি শেল ছোড়া হয়েছে।

এর আগে গতকাল (২০ জানুয়ারি) খেরসনের দক্ষিণাঞ্চলে ৭৬টি হামলা করে রুশ বাহিনী। খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসেনের প্রধান ওলেকজান্ডার প্রোকুদিন এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া একই দিনে সুমিতে ৩৭ বার হামলা হয়েছে। যদিও ওই দুই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X