কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

রুশ নিয়ন্ত্রিত শহরে ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ২৫

হামলায় ক্ষতিগ্রস্ত মার্কেট। ছবি : রয়টার্স
হামলায় ক্ষতিগ্রস্ত মার্কেট। ছবি : রয়টার্স

ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে ভয়াবহ হামলা হয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শহরটির রুশপন্থি নেতা ডেনিশ পুশিলিন বলেন, দোসেৎস্কের ব্যস্ততম মার্কেটে ইউক্রেন এ হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

তিনি জানান, ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা কাজ করছে। আহত এবং নিহতদের তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে। তবে এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে। এতে সেখানে ধ্বংসপ্রাপ্ত ভবনের সম্মুখভাগসহ সড়কে সড়কে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

দোনেৎস্ক শহরসহ পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলের কিছু অংশ ২০১৪ সালে রুশ বাহিনী দখল বরে নেয়। এরপর থেকে অঞ্চলটি আংশিকভাবে রুশ বাহিনীর দখলে রয়েছে।

গত দুই বছরের বেশি সময় ধরে চলা সংঘাত নতুন বছরের শুরু থেকে থেকে জোরদার করেছে উভয় পক্ষ। রাশিয়া ইউক্রেনের এ যুদ্ধে উভয় পক্ষের বিরুদ্ধে ড্রোন ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এসব আক্রমণের ক্ষেত্রে ইউক্রেনের তেমন দায় স্বীকার করার নজির নেই।

এর আগে ১ জানুয়ারি রাতে দোনেৎস্কে হামলা চালায় ইউক্রেন। এতে চারজন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছিলেন। এর এক সপ্তাহ পর মস্কো ক্রিসমাস উদযাপনের আগের দিন ইউক্রেনে গোলাবর্ষণ করে। এতে দুজন নিহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X