কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ২১ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ক্রিমিয়া উপদ্বীপসহ রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে ইউক্রেনের ছোড়া ২১টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মস্কো। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থাগুলো এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ক্রিমিয়ার আকাশসীমায় ১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ক্রিমিয়ার সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, এসব হামলায় কেনো ক্ষয়ক্ষতি হয়নি। সেভাস্তোপল ক্রিমিয়ার বৃহত্তম শহর এবং কৃষ্ণসাগরের প্রধান বন্দর।

এ ছাড়া রাশিয়ার বেলগোরোড, ব্রায়ানস্ক, কালুগা ও তুলা অঞ্চলও ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হয়েছে।

কালুগা অঞ্চলের গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা টেলিগ্রামে বলেছেন, এ অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র কালুগা শহরের উপকণ্ঠে একটি অনাবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি।

স্বাধীনভাবে এসব বিষয়ের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি রাশিয়ায় ড্রোন হামলা জোরদার করেছে কিয়েভ। তাদের দাবি, রাশিয়ার যুদ্ধ সক্ষমতা দুর্বল করতে রুশ সামরিক অবকাঠামো নিশানা করে হামলা করছে জেলেনস্কি বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১০

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১১

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১২

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৫

বিশ্ব বাবা দিবস আজ

১৬

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৭

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৮

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৯

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

২০
X