কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের গলার কাঁটা কে এই নাভালনি?

আলেক্সি নাভালনি ও ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
আলেক্সি নাভালনি ও ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি শুক্রবার কারাগারের ভেতরে ‘অসুস্থ হয়ে’ মারা গেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবেই মনে করা হতো তাকে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নাভালনি সম্ভবত পুতিনের সবচেয়ে বিখ্যাত সমালোচক ছিলেন। এক দশকের বেশি সময় ধরে তিনি রুশ ক্ষমতা কাঠামোর কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তিদের দুর্নীতির তথ্য ফাঁস করে আসছিলেন। এসব ঘটনার তদন্ত ভিডিও করে অনলাইনে ছাড়া হলে লাখ লাখ মানুষ দেখতেন।

ক্যারিশম্যাটিক এই নেতা ২০১৮ সালে পুতিনের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচন করার কথা ছিল। এ জন্য নির্বাচনী প্রচার শিবিরও খুলেছিলেন। তবে তাকে সেবার ভোট করতে দেওয়া হয়নি।

২০২০ সালের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফেরার পথে নাভালনিকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ বিষ প্রয়োগ করা হয়। এ জন্য সরাসরি পুতিনকে দায়ী করে আসছিলেন নাভালনি। যদিও পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।

এরপর বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফিরলে মস্কো বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন মামলায় ১৯ বছরের সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর আগে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মস্কোতে বসবাস করতেন নাভালনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৩

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৪

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৫

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৬

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৭

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৮

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৯

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

২০
X