কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ভয়ে পিছু হটল ন্যাটো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ছবি : সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সেনা পাঠানোর দরজা খোলা রাখার বিষয়ে বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। জবাবে রাশিয়া বিন্দুমাত্র বিলম্ব না করে জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের কোনো ইউরোপীয় সদস্য ইউক্রেনে সেনা পাঠালে জোটটির সঙ্গে সরাসরি যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। রাশিয়ার এমন কড়া প্রতিক্রিয়ার পর ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে অবস্থান পরিষ্কার করেছে ন্যাটো। খবর আলজাজিরার।

সোমবার ইউরোপীয় নেতাদের এক বৈঠকে মাখোঁ বলেন, রাশিয়াকে দমনে কৌশল খুঁজছে পশ্চিমারা। এ জন্য কোনো সম্ভাবনা বাদ দেওয়া উচিত নয়। রাশিয়া যাতে জিততে না পারে সে জন্য যা করা দরকার আমরা তাই করব।

তিনি বলেন, (ইউক্রেনে) সেনা পাঠানোর বিষয়ে আজ কোনো ঐকমত্য হয়নি। তবে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না।

মাখোঁর এ বক্তব্যের বিষয়ে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের দৃষ্টি আকর্ষণ করা হলে মঙ্গলবার তিনি বলেন, ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনা পাঠানোর পরিকল্পনা নেই।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া হামলা চালালে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। দুই বছর গড়িয়ে তিন বছরে পা দিলেও এখনো এই যুদ্ধ শেষের কোনো দৃশ্যমান লক্ষণ নেই। এ যুদ্ধ ঘিরে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে ভয়াবহ টানাপড়েনে জড়িয়েছে রাশিয়া। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বেশ কয়েকবার সতর্ক করেছেন।

মাখোঁর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে কিছু (সেনা) দল পাঠানোর সম্ভাবনা নিয়ে ন্যাটোর সদস্যদের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নতুন উপাদান। সে ক্ষেত্রে আমাদের ন্যাটোর সঙ্গে (সরাসরি যুদ্ধের) সম্ভাবনা নয় অনিবার্যতা সম্পর্কে কথা বলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X