কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে অস্ত্র বেচা বন্ধ করতে ২০০ এমপির চিঠি

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হওয়ায় ইসরায়েলে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে বিশ্বের ১৩টি দেশের দুই শতাধিক সংসদ সদস্য (এমপি)। শনিবার (২ মার্চ) ইসরায়েলে অস্ত্র রপ্তানি করে এমন ১৩ দেশের এসব এমপি তাদের সরকারকে এক চিঠি দিয়ে এই আহ্বান জানান। খবর আলজাজিরার।

চিঠিতে স্বাক্ষর করেছেন এমন এমপির মধ্যে যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন, অস্ট্রেলিয়ান সিনেটের গ্রিন পার্টির নেতা লরিসা ওয়াটার্স, ফ্রান্স আনবোডের সমন্বয়ক ম্যানুয়েল বোম্পার্ড, বেলজিয়ামের ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্পাদক পিটার মের্টেন্স, কানাডিয়ান এমপি ও প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল কাউন্সিলের সদস্য নিকি অ্যাশটন, ব্রাজিলের ফেডারেল ডেপুটি নিলটো ট্যাটো, ডাই লিঙ্কের সাবেক নেতা বার্ন্ড রিক্সিংগার, স্প্যানিশ পার্টি পোডেমোসের নেতা ইওন বেলারা, ডাচ সোশ্যালিস্ট পার্টির নেতা জিমি ডাইক, আইরিশ এমপি থমাস প্রিংগেল এবং তুরস্কের পিপলস ডেমোক্রেটিক পার্টির সাবেক সহসভাপতি সেজাই টেমেলি রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে একমাত্র আইনপ্রণেতা হিসেবে এই চিঠিতে স্বাক্ষর করেছেন ডেমোক্রেটিক নেত্রী রাশিদা তালিব।

চিঠিতে বলা হয়েছে, আমরা জানি আমাদের দেশের তৈরি বা আমাদের দেশের মাধ্যমে পাঠানো প্রাণঘাতী অস্ত্র ও যন্ত্রাংশ বর্তমানে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলায় সহায়তা করছে, যা গাজা ও পশ্চিম তীরে ৩০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

এতে আরও বলা হয়, আমরা আর অপেক্ষা করতে পারি না। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের অন্তর্বর্তীকালীন রায়ের পরে দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ নৈতিক দায়িত্ববোধের চেয়ে আইনি প্রয়োজনে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X