কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আইসল্যান্ডে শত শত ভূমিকম্পের পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু

গত সোমবার আগ্নেয়গিরি থেকে লাভা উদ্‌গিরণ শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
গত সোমবার আগ্নেয়গিরি থেকে লাভা উদ্‌গিরণ শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

আইসল্যান্ডের রাজধানী রেইকিভেকের আশপাশে শত শত ভূমিকম্পের পর এবার আগ্নেয়গিরি থেকে লাভা উদ্‌গিরণ শুরু হয়েছে।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানিয়েছে, রেইকিয়াভিক উপদ্বীপে ভূমিকম্প আঘাত হানার পর গত সোমবার (১০ জুলাই) সেখানকার বিস্তৃত আগ্নেয়গিরি থেকে লাভা উদ্‌গিরণ শুরু হয়েছে। তবে এতে কোনো ছাই নির্গত হয়নি। এ ছাড়া রেইকিভেকের বিমানবন্দরে বিমান চলাচলেও কোনো সমস্যা সৃষ্টি হয়নি।

লিটলি ত্রুতুর পাহাড়ের ঢালে সাড়ে ৬০০ ফুট লম্বা ফাটল দেখা দিয়েছে। সেখান থেকেই কয়েকটি ধারা দিয়ে লাভা নেমে আসছে।

এর আগে গত মঙ্গলবার (৬ জুলাই) রেইকিভেকের আশপাশে একদিনে প্রায় এক হাজার ৬০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনার পরপর দেশটিতে আগ্নেয়গিরির লাভা উদ্‌গিরণ শুরু হতে পারে বলে সতর্ক করেছিল আবহাওয়া অফিস।

সিএনএন জানিয়েছে, অগ্ন্যুৎপাতকবলিত এলাকায় সাধারণ মানুষের বসতি নেই। এতে করে বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

তবে আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ শুরুর খবরে সেখানে অনেক মানুষ ভিড় করছেন। আবহাওয়া অফিসের পক্ষ থেকে সাধারণ মানুষকে লাভার খুব কাছে না যেতে সতর্ক করা হয়েছে। লাভা থেকে নির্গত গ্যাস স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, এমন শঙ্কা থেকেই এ সতর্কবার্তা দিয়েছে আইএমও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X