কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে ন্যাটোর সেনা পাঠানোর মানে তৃতীয় বিশ্বযুদ্ধ : ইতালি

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। ছবি : সংগৃহীত
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। ছবি : সংগৃহীত

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেনা ইউক্রেনে পাঠালে তৃতীয় বিশ্ব যুদ্ধ বেঁধে যাবে বলে সতর্ক করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। ইতালির উত্তরাঞ্চলীয় শহর ভেরোনায় এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি। আজ শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

আন্তোনিও তাজানি বলেন, নেটোর সৈন্য ইউক্রেনে পাঠানোর মানে পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঢেলে দেওয়া। আমরা মনে করি, নেটোকে ইউক্রেনে প্রবেশ থেকে বিরত থাকা উচিত। নিজেদের আত্মরক্ষার জন্য আমরা ইউক্রেনকে সাহায্য করতে পারি। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই দেশে প্রবেশ করা মানে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ানো।

ফান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কথা উল্লেখ করে তিনি বলেন, আক্রমণকারীর বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষা করতে সৈন্য পাঠানোর প্রথম ধারণা দিয়েছিলেন তিনি। আমাদের সেনাবাহিনী তাদের সেনাবাহিনী থেকে দক্ষ। লোহিত সাগর রক্ষায় আমাদের জাহাজ আছে। লেবানন, আফ্রিকা ও ইরাক যা করছে তা ভালো। তারা সবাই শান্তি ও স্বাধীনতার বাহক।

তাজানি গাজায় চলমান যুদ্ধের বিষয়ে বলেন, গাজায় শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য মিসরের সাথে ইতালির মতো "মধ্যপন্থি মুসলিম দেশগুলোর কাজ করতে হবে। মিসর হলো তার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত । গাজায় শান্তি আনতে পারে এমন একটি চুক্তি উপায় বের করতে হবে। এই অঞ্চল ও ভূমধ্যসাগরের স্থিতিশীলতার জন্য এই দেশগুলো অনেক গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X